মাত্র ৫০০ টাকায় ১.৫ কোটি টাকার মালিক? 😱


 এক কোটি. পঞ্চাশ লক্ষ. টাকা! সংখ্যাটা একবার কল্পনা করুন। আপনার ব্যাংক একাউন্টে এই টাকাটা আছে। আপনি কি জানেন, এই বিশাল অংকের মালিক হতে আপনার কত টাকার বেতন দরকার? ১ লাখ? ২ লাখ? নাকি বিশাল পৈতৃক সম্পত্তি? উত্তরটা আপনাকে চমকে দেবে। আপনার পকেটে এখন যেই ৫০০ টাকার নোটটা আছে, যেটা হয়তো আজ রাতেই বন্ধুদের সাথে আড্ডায় বা রেস্টুরেন্টে উড়ে যাবে.. ওই একটা মাত্র ৫০০ টাকার নোটই আপনাকে ১.৫ কোটি টাকার মালিক বানাতে পারে। না, আমি কোনো লটারি বা জাদুর কথা বলছি না। আমি কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম বিক্রি করছি না। আমি কথা বলছি পিওর ম্যাথমেটিক্স বা গণিত নিয়ে। আইনস্টাইন যাকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য সেই কম্পাউন্ড ইন্টারেস্ট এর পাওয়ার নিয়ে। আপনি হয়তো ভাবছেন ভাই, ৫০০ টাকায় তো এখন ভালো এক প্লেট বিরিয়ানিও পাওয়া যায় না, আর আপনি কোটিপতির স্বপ্ন দেখাচ্ছেন? ঠিক এই চিন্তাটাই আপনাকে গরিব করে রেখেছে। আজকের ভিডিওর আগামী ১৭ মিনিট যদি আপনি চোখ না সরিয়ে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনের আর্থিক সমীকরণ আজকেই বদলে যাবে। 

আজকের এই ভিডিওতে আমি কলম কাগজ এবং ক্যালকুলেটর নিয়ে প্রমাণ করে দেব, কীভাবে মাত্র ৫০০ টাকার মাসিক সঞ্চয় আপনাকে জীবনের একটা পর্যায়ে গিয়ে ১.৫ কোটি টাকা রিটার্ন দিতে পারে। যদি স্কিপ করেন, তবে হয়তো নিজের অজান্তেই কোটি টাকার লস করে ফেললেন। চলুন, অংকটা মিলিয়ে নিই।আমরা যখনই সঞ্চয়ের কথা বলি, আমাদের প্রথম অজুহাত কী হয়? ভাই, আমার তো ইনকামই কম, জমাবো কোথা থেকে? অথবা মাস শেষে তো টাকাই থাকে না। আসুন একটু হিসেব করি। ৫০০ টাকা মানে আসলে কত? প্রতিদিন মাত্র ১৬ থেকে ১৭ টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি দিনে ১ কাপ কফি বা ২ কাপ চা এবং একটা বিস্কিট খাওয়াও কমান, তবুও ১৬ টাকা সেভ করা সম্ভব। আমরা অনেকেই দিনে ২০-৩০ টাকার সিগারেট ফুঁকে উড়িয়ে দিই, অথবা রিকশা ভাড়া বাঁচিয়ে হাঁটার বদলে অলসতা করি। আমরা মনে করি, বড়লোক হতে হলে বড় ইনকাম লাগে। এটা ভুল। ওয়ারেন বাফেট ১ কোটি টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেননি। শুরুটা ছোটই হয়। সমস্যা টাকার পরিমাণে নয়, সমস্যা আমাদের অভ্যাসে। আপনি হয়তো ভাবছেন, ধুর! মাসে ৫০০ টাকা জমিয়ে আর কী হবে? ১০ বছরে তো মাত্র ৬০,০০০ টাকা হবে। 

এতে কি আর জীবন পাল্টাবে? সাধারণ পাটিগণিতে আপনার হিসাব ঠিক। ৫০০ গুণ ১২ মাস গুণ ১০ বছর ৬০,০০০ টাকা। কিন্তু ধনীদের গণিত সাধারণ পাটিগণিতে চলে না। তারা চলে 'চক্রবৃদ্ধি' বা Compounding-এর নিয়মে। আপনি যদি মনে করেন ৫০০ টাকা জমানো মানে শুধুই জমানো, তবে আপনি ভুল। আপনাকে এই ৫০০ টাকাকে 'কাজে লাগাতে' হবে। টাকাকে আপনার জন্য 'গোলামের' মতো খাটাতে হবে। আজকের ভিডিওতে আমি যে ব্লু-প্রিন্ট দেব, সেখানে আপনার কাজ শুধু শুরু করা। বাকি কাজ করবে 'সময়' এবং 'ইন্টারেস্ট রেট'।চলুন, এবার আসল ম্যাজিকটা দেখি। কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা আসলে কী? সহজ কথায় সুদের ওপর সুদ। ধরুন আপনি ৫০০ টাকা বিনিয়োগ করলেন এবং বছরে ১৫% রিটার্ন পেলেন। বছর শেষে আপনার লাভ হলো ৭৫ টাকা। মোট হলো ৫৭৫ টাকা। পরের বছর কিন্তু আপনি শুধু ৫০০ টাকার ওপর লাভ পাবেন না, আপনি লাভ পাবেন ৫৭৫ টাকার ওপর। শুনতে কম মনে হচ্ছে, তাই তো? কিন্তু এই চক্রটা যখন ২০ বা ৩০ বছর ধরে চলে, তখন তা পারমাণবিক বিস্ফোরণের মতো কাজ করে। এখন খাতা কলম নিন। আমরা একটা গেম খেলব। নাম মিশন ১.৫ কোটি।

ধাপ ১: আপনাকে প্রতি মাসে মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করতে হবে। শর্ত হলো: এই টাকা মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে ভালো কোনো স্টকে ইনভেস্ট করতে হবে যেখানে গড়ে বার্ষিক ১৫% রিটার্ন পাওয়া সম্ভব। ব্যাংকের ডিপিএসে কিন্তু এটা হবে না, কারণ সেখানে মাত্র ৬-৭% রিটার্ন মেলে। কেন এবং কোথায় ১৫% পাবেন, সেটা ভিডিওর শেষে বলছি। এখন আপনি যদি টানা ৩০ বছর শুধু ৫০০ টাকা করেই জমান, এবং ১৫% রিটার্ন পান আপনার জমা হবে মাত্র ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু রিটার্নসহ আপনি পাবেন প্রায় ৩৫ লাখ টাকা! খেয়াল করুন, জমা দিয়েছেন ১.৮ লাখ, পাচ্ছেন ৩৫ লাখ। এটাই কম্পাউন্ডিং। কিন্তু আমি তো কথা দিয়েছিলাম ১.৫ কোটির! তাহলে বাকি টাকা কোথা থেকে আসবে? সেখানেই আসছে আমাদের আজকের সিক্রেট অস্ত্র যার নাম Step-Up SIP পনারা কি সত্যিই মনে করেন, আপনি আজীবন ৫০০ টাকাই ইনকাম করবেন? না! আপনার বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়বে, ইনকাম বাড়বে। তাহলে বিনিয়োগ কেন ৫০০ টাকায় আটকে থাকবে? ১.৫ কোটির ম্যাজিক ফর্মুলাটি হলো: প্রতি বছর আপনার মাসিক বিনিয়োগ মাত্র ৫০০ টাকা বা ১০% করে বাড়ান।

ব্যাপারটা বুঝিয়ে বলছি:

১ম বছর: আপনি মাসে ৫০০ টাকা করে জমাচ্ছেন।

২য় বছর: আপনার ইনকাম বেড়েছে, তাই আপনি ৫০০ টাকার বদলে মাসে ১০০০ টাকা (অথবা মাত্র ৫৫০ টাকা) জমানো শুরু করলেন।

৩য় বছর: আপনি সেটাকে ১৫০০ বা ১১০০ টাকা করলেন।

এই ছোট্ট একটা পরিবর্তন যাকে বলা হয় Step-Up SIP পুরো খেলাটা ঘুরিয়ে দেবে। আসুন ক্যালকুলেটরে দেখি: যদি আপনি ৫০০ টাকা দিয়ে শুরু করেন এবং প্রতি বছর মাত্র ১০% করে কিস্তি বাড়ান (মানে এই বছর ৫০০ হলে পরের বছর ৫৫০, তার পরের বছর ৬০০ টাকা. এবং এভাবে ৩০ বছর চালিয়ে যান ১৫% রিটার্নে. তবে ৩০ বছর পর আপনার জমানো টাকার পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৫২ লক্ষ টাকা!হ্যাঁ! আপনি ঠিক দেখছেন। আপনার মোট পকেট থেকে জমা যাবে মাত্র ১০-১২ লাখ টাকার মতো। কিন্তু রিটার্ন আসবে ১.৫ কোটি টাকার উপরে। শুধুমাত্র প্রতি বছর কফির দামের সমপরিমাণ টাকা বিনিয়োগে বাড়িয়ে আপনি এই ম্যাজিকটা করতে পারেন। প্রথম ১০ বছরে হয়তো মনে হবে কিছুই হচ্ছে না। মনে হবে, ধুর, ছেড়ে দিই। কিন্তু কম্পাউন্ডিং-এর আসল খেলা শুরু হয় ২০তম বছরের পর থেকে। বাঁশ গাছ যেমন প্রথম ৫ বছর মাটির নিচেই থাকে, আর পরের ৬ সপ্তাহে আকাশ ছোঁয়—আপনার ইনভেস্টমেন্টও ঠিক তাই।এখন প্রশ্ন হলো, ভাই ১৫% রিটার্ন কোথায় পাবো? ব্যাংক তো দেয় মাত্র ৭%? ব্যাংকে টাকা রাখলে আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না, 

কারণ মুদ্রাস্ফীতি বা Inflation আপনার টাকার মান কমিয়ে দিচ্ছে।ব দীর্ঘমেয়াদে ১৫% বা তার বেশি রিটার্ন পাওয়ার একমাত্র পরীক্ষিত জায়গা হলো শেয়ার বাজার বা ইকুইটি মার্কেট। ভয় পাবেন না! আমি আপনাকে ট্রেডিং করতে বা জুয়া খেলতে বলছি না। আমি আপনাকে বলছি Systematic Investment Plan এর কথা। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো মিউচুয়াল ফান্ড আছে। যারা এক্সপার্ট ফান্ড ম্যানেজার দিয়ে পরিচালিত হয়। আপনি যদি ভালো কোনো 'SIP' স্কিমে টাকা রাখেন, তারা আপনার হয়ে বাংলাদেশের সেরা কোম্পানিগুলোতে টাকা খাটাবে। গত ২০ বছরের ইতিহাস দেখলে দেখা যায়, শেয়ার মার্কেট লং টার্মে গড়ে ১২% থেকে ১৮% পর্যন্ত রিটার্ন দিয়েছে। আপনাকে এক্সপার্ট হতে হবে না। আপনাকে শুধু ভালো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুঁজে বের করে সেখানে প্রতি মাসে ৫০০ বা ১০০০ টাকার অটো ডেবিট চালু করতে হবে। টাকা আপনার একাউন্ট থেকে কেটে নেবে, আর আপনি ঘুমানোর সময়ও আপনার টাকা বাড়তে থাকবে।

সবচেয়ে জরুরি কথা ১.৫ কোটি টাকার মালিক হওয়ার জন্য সবচেয়ে দামী সম্পদ টাকা নয়, সেটা হলো 'সময়'। আজ শুরু করলে মাসে ৫০০ টাকাই যথেষ্ট, কিন্তু ১০ বছর দেরি করলে একই টাকার জন্য আপনাকে মাসে ৫০০০ টাকা গুণতে হবে! তাই সময়ের মূল্য বুঝুন। আপনার আজকের অ্যাকশন প্ল্যান: ১. আজই ফালতু খরচ যেমন: ফাস্টফুড, আড্ডা থেকে ৫০০ টাকা বাঁচান। ২. কোনো ভালো ইনভেস্টমেন্ট হাউসে IDLC LankaBangla একটি SIP একাউন্ট খুলুন। ৩. মাসের শুরুতেই ৫০০ টাকা ইনভেস্ট করে ভুলে যান। ৩০ বছর পর পকেটে 'শূন্য' থাকার চেয়ে ১.৫ কোটি থাকা অনেক ভালো। এই টাকাই হবে আপনার বৃদ্ধ বয়সের লাঠি বা স্বপ্নের চাবিকাঠি। সিদ্ধান্ত আপনার আজকের সাময়িক সুখ বেছে নেবেন, নাকি ভবিষ্যতের রাজকীয় জীবন? ভিডিওটি চোখ খুলে দিলে বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ একা বড়লোক হওয়ার চেয়ে সবাইকে নিয়ে সফল হওয়া বেশি আনন্দের। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক Like দিন এবং সাহস করে কমেন্টে Comment লিখুন আমি শুরু করলাম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, বিনিয়োগ করুন।

Comments