Skip to main content
২০ হাজার টাকায় ৪টি সিক্রেট ব্যবসা | রমজানেই লাখপতি 🚀💸

চুপ! কাউকে বলবেন না। থাম্বনেইলে আমি কেন মুখে আঙুল দিয়ে চুপ করতে বলেছি জানেন? কারণ আজ আমি আপনাদের হাতে এমন কিছু 'ব্লু-প্রিন্ট' তুলে দিতে যাচ্ছি, যা সাধারণত সফল ব্যবসায়ীরা তাদের নিজেদের সার্কেলের বাইরে বের হতে দেয় না। আপনারা থাম্বনেইলে একটা ‘টাকার গাছ’ দেখেছেন, তাই না? আপনারা হয়তো ভাবছেন, এটা কোনো ক্লিকবাইট। কিন্তু বিশ্বাস করুন, বাংলাদেশে প্রতি বছর এমন একটি মাস আসে, যেই মাসে আসলেও টাকার গাছ থেকে টাকা ঝরে। আর সেই মাসটি হলো পবিত্র রমজান মাস। আমাদের দেশের ৯৫% মানুষ মুসলমান। এই এক মাসে মানুষের পকেটের টাকা খরচের প্যাটার্ন সম্পূর্ণ বদলে যায়। কিন্তু সমস্যা হলো, আপনারা সবাই খরচের দলে থাকেন, ইনকামের দলে নয়। আপনারা ভাবেন ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে। কিন্তু আজ আমি প্রমাণ করে দিব, আপনার পকেটে যদি মাত্র ২০ হাজার টাকা থাকে, তবে এই রমজানে আপনি এমন ৪টি ব্যবসা শুরু করতে পারেন যা আপনার ভাগ্য বদলে দিবে। আজকের ভিডিওতে আমি যে ৩ নাম্বার বিজনেস আইডিয়াটা শেয়ার করব, সেটা এতটাই সহজ যে একটা ৩-৪ বছরের বাচ্চাও যদি কথা বলতে পারে, সেও এই ব্যবসা করে টাকা আয় করতে পারবে। আর ৪ নাম্বার আইডিয়াটা হলো রমজানের টপ ১% বিজনেস, যেটা ছাড়া রমজান মাস কল্পনাই করা যায় না। তাই সাবধান! এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ আজকের এই সিক্রেটগুলো যদি আপনি মিস করেন, তাহলে হয়তো আপনার এলাকারই অন্য কেউ এই ভিডিওটা দেখে কাল থেকে ব্যবসা শুরু করে দিবে, আর আপনি শুধু তাকিয়ে থাকবেন। চলুন, রমজানের এই সিক্রেট ভল্ট খুলে দেওয়া যাক।
আমাদের প্রথম সিক্রেট বিজনেসটি হলো, অর্গানিক জুস বার। কিন্তু দাঁড়ান! সাধারণ জুসের দোকান আর আপনার দোকানের মধ্যে আকাশ-পাতাল তফাৎ থাকবে। একে আমি বলছি, লিকুইড গোল্ড। দেখুন, রমজান মাসে সারাদিন রোজা রাখার পর মানুষের শরীর এমন কিছু চায় যা তাদের কলিজা ঠান্ডা করে দিবে। এখন বেশিরভাগ মানুষই ইফতারে কেমিক্যাল যুক্ত ট্যাং বা রুহ আফজা খায়। কিন্তু মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। এখানেই আপনাকে গেমটা ফ্লিপ করে দিতে হবে। আইডিয়া ও সেটআপ: আপনাকে হতে হবে ১০০% অর্গানিক। আপনার কাস্টমারের চোখের সামনে আপনি ব্লেন্ডারে ফ্রেশ তরমুজ, আপেল, কমলা বা আনারস দিবেন এবং জুস বানিয়ে গ্লাসে ঢেলে দিবেন। কোনো চিনি নয়, কোনো প্রিজারভেটিভ নয়। মানুষ যখন দেখবে তার চোখের সামনে তাজা ফল থেকে রস বের হচ্ছে, সে তখন ট্যাং বা অন্য পানীয় ফেলে আপনার কাছেই আসবে। বাজেট ব্রেকডাউন, ২০ হাজার টাকা: আপনার কি খুব দামি দোকানের দরকার আছে? একদম না। আপনার দরকার ১টি ভালো মানের ব্লেন্ডার। বাজারে ২,৫০০ থেকে ৩,০০০ টাকায় ভালো ব্লেন্ডার পাওয়া যায়। কিছু ওয়ান-টাইম কাপ বা গ্লাস। আর ফলের জন্য কিছু পুঁজি। ৫ থেকে ৭ হাজার টাকার ফল কিনলেই শুরু করা সম্ভব। বাকি টাকা দিয়ে আপনি একটা ছোট টেবিল বা পোর্টেবল স্টল সাজাবেন। টেবিল তো বাসাতেই থাকে! মনোযোগ দিয়ে শুনুন। বর্তমানে ১ কেজি তরমুজ বা পেঁপের দাম কত? ধরলাম ৪০-৫০ টাকা। ১ কেজি তরমুজ থেকে আপনি অনায়াসেই ৩-৪ গ্লাস জুস বানাতে পারবেন। আপনি যদি এক গ্লাস ফ্রেশ জুস ৫০ টাকাতেও বিক্রি করেন, তাহলে ১ কেজি ফল ৫০ টাকা কেনা থেকে আপনি আয় করছেন ১৫০-২০০ টাকা
অর্থাৎ খরচের তিনগুণ লাভ! অনেকে তো এক গ্লাস ১০০ টাকাতেও বিক্রি করছে। কারণ আপনি ভ্যালু দিচ্ছেন। আপনি কাস্টমারকে বলছেন, ভাই, এটা কেমিক্যাল না, এটা পিওর এনার্জি। এই ব্যবসার জন্য বেস্ট জায়গা হলো জনবহুল এলাকা। গার্মেন্টস এরিয়া, বড় বাজারের মোড় বা বাস স্ট্যান্ড। ইফতারের ঠিক এক ঘণ্টা আগে যখন মানুষ অফিস থেকে ফিরবে, জ্যামে আটকে থাকবে, তখন আপনার ঠান্ডা জুসের গ্লাস তাদের চুম্বকের মতো টানবে। এই এক মাস এই ব্যবসাটি ধুমাইয়া চলবে। দ্বিতীয় বিজনেসটি হলো, নারীদের ইমোশন নিয়ে খেলা। শুনতে খারাপ শোনালেও, ব্যবসায় এটাই সত্যি। রমজান মাস এবং ঈদ, এই সময়ে মেয়েরা সাজগোজের জিনিস কিনবে না, এটা অসম্ভব। কিন্তু বাজারে তো হাজারটা দোকান আছে, আপনার কাছ থেকে কেন কিনবে? এখানেই আসছে আমাদের সিক্রেট স্ট্র্যাটেজি। আমরা খুচরা বিক্রি করব না, আমরা বিক্রি করব কম্বো বা প্যাকেজ। আপনারা হয়তো জানেন না, ঢাকার চকবাজারে কসমেটিকস পানির দরে বিক্রি হয়। যে লিপস্টিকটা আপনার এলাকার দোকানদার ৪০-৫০ টাকায় বিক্রি করে, সেটা চকবাজারে মাত্র ১২-১৩ টাকায় পাওয়া যায়। আপনাকে সেখান থেকে ৫টি আইটেম সিলেক্ট করতে হবে। যেমন: ১টি কাজল, ১ ডজন কাঁচের চুড়ি, ১টি লিপস্টিক, ১টি কানের দুল এবং ১টি মেকআপ আইটেম বা গলার হার। ধরুন, এই ৫টি আইটেম কিনতে আপনার খরচ হলো সর্বোচ্চ ৮০ টাকা। এখন আপনি একটা সুন্দর বক্স বা প্যাকেটে এই ৫টি জিনিস ভরবেন। এবং এর গায়ে একটা প্রাইস ট্যাগ লাগাবেন ঈদ ধামাকা অফার: মাত্র ৯৯ টাকা" বা ১৪৯ টাকা। যখন কাস্টমার দেখবে মাত্র ১০০-১৫০ টাকায় ৫টা জিনিস পাওয়া যাচ্ছে, সে আর দ্বিতীয়বার ভাববে না। সে ভাববে সে জিতছে, কিন্তু আসলে লাভ করছেন আপনি।
৮০ টাকার মাল ১০০ টাকায় বেচলেও পার প্যাকেটে ২০ টাকা লাভ। অফলাইন ও অনলাইন মেথড: নাম্বার ১. অফলাইন: আপনি এই প্যাকেটগুলো নিয়ে গ্রামে গ্রামে বা শহরের জনবহুল মোড়ে ছোট একটা চৌকি বা টেবিল নিয়ে বসতে পারেন। নাম্বার ২. অনলাইন: ফেসবুকে সুন্দর করে ছবি তুলে পোস্ট করতে পারেন। আজকাল ফেসবুকে বিছানার চাদর থেকে শুরু করে সবকিছু বিক্রি হয়, আপনার এই কম্বো কেন হবে না? এমনকি আপনি যদি নিজে বিক্রি করতে না চান, আপনি পাইকারিও করতে পারেন। ঢাকা থেকে ১০ হাজার টাকার মাল এনে সুন্দর করে প্যাকেট করে আপনার এলাকার মুদি দোকান বা কসমেটিকস দোকানে দিয়ে আসুন। বলুন, "ভাই বিক্রি হলে টাকা দিয়েন।" যদি আপনি ১০০ দোকানেও মাল দিতে পারেন এবং দিনে মাত্র ২,০০০ টাকা লাভ থাকে, তাহলে মাসে সেটা ৬০,০০০ টাকা ছাড়িয়ে যাবে! এবার আসছি সেই ৩ নাম্বার ব্যবসায়, যেটা থাম্বনেইলের আসল রহস্য। একে আমি বলি ,দ্য সুন্নাহ গোল্ডমাইন। রমজান মাসে মানুষ ইবাদত আর স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি ফোকাস করে। সেহরিতে শক্তি পাওয়ার জন্য মধুর চেয়ে সেরা কিছু নেই। কেন এটা করবেন? ইফতারের খাবার বা ফল পচে যেতে পারে, কিন্তু মধু ১০০০ বছরেও নষ্ট হয় না। এই রমজানে বিক্রি না হলে সারা বছর বেচতে পারবেন। আপনার টাকা ১০০% সেফ। ২. সহজ অপারেশন: এখানে চুলা জ্বালানোর ঝামেলা নেই। আপনি ২৫০-৩০০ টাকা কেজিতে ভালো মানের মধু সোর্স করুন। এরপর সুন্দর কাঁচের জারে ভরে, সাথে ১০০ গ্রাম কালোজিরা ফ্রি দিয়ে একটা "সুন্নাহ পাওয়ার প্যাক" বানান। মার্কেটিং হ্যাক: মসজিদের সামনে জুমার নামাজের পর বা তারাবিহ নামাজের সময় একটা ছোট টেবিল নিয়ে দাঁড়ান। যখন মানুষ দেখবে আপনি খাঁটি মধু আর কালোজিরা (মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ) একসাথে দিচ্ছেন—তারা বরকতের আশায় হলেও কিনবে। ২০ হাজার টাকা খাটিয়ে এই এক মাসে দ্বিগুণ লাভ করা সম্ভব। আমাদের তালিকার চতুর্থ এবং শেষ ব্যবসাটি হলো, আতর এবং টুপি। রমজান মাসে এমন কোনো মুসলমান নেই যার আতর বা টুপির প্রতি ভালোবাসা নেই। বিশেষ করে ঈদের আগের ১০ দিন এবং জুমার দিনগুলোতে এই ব্যবসা রকেটের গতিতে চলে।
কেন এটা করবেন? মাত্র ২-৩ হাজার টাকা দিয়েও এই ব্যবসা শুরু করা যায়। ইফতারের আইটেম নষ্ট হতে পারে, ফলের জুস পচে যেতে পারে। কিন্তু আতর বা টুপির কোনো এক্সপায়ার ডেট নেই। এই ঈদে বিক্রি না হলে আগামী ঈদে বিক্রি করবেন। আপনার পুঁজি ১০০% নিরাপদ। সবাই তো সাধারণ বোতলে আতর বেচে। আপনি চকবাজার বা মিটফোর্ড থেকে সুন্দর কিছু খালি ক্রিস্টাল বোতল কিনুন। এরপর ভালো মানের আতর ভরে নিজের একটা নাম বা ব্র্যান্ডিং করুন। বাংলাদেশে আতরের ব্যবসা করে ৪,০০০ কোটি টাকার বাড়ি বানিয়েছে এমন নজিরও আছে। তাই এই ব্যবসাকে ছোট মনে করবেন না। মসজিদের সামনে, মাদ্রাসার গেটে বা শপিং মলের এন্ট্রান্সে একটা ছোট ট্রে নিয়ে দাঁড়ালেই কাস্টমার আপনার কাছে আসবে। আপনি যদি অনলাইনে সুন্দর করে প্যাকেজিং করে সুন্নাহ গিফট বক্স হিসেবে বিক্রি করেন, তবে ৩০০ টাকার পণ্য ১০০০ টাকায় বিক্রি করা সম্ভব।বন্ধুরা, আমি আপনাদের ৪টি সলিড এবং সিক্রেট বিজনেস আইডিয়া দিলাম। ১. অর্গানিক জুস বার ২.কসমেটিকস কম্বো প্যাক ৩. দ্য সুন্নাহ গোল্ডমাইন ৪. প্রিমিয়াম আতর ও টুপি, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই রমজানেও শুধু খরচই করবেন, নাকি বুদ্ধি খাটিয়ে অন্যের পকেটের টাকা হালাল উপায়ে নিজের পকেটে আনবেন? ২০,০০০ টাকা খুব বড় অঙ্ক নয়, কিন্তু এটা দিয়ে শুরু করা ব্যবসাটা আপনাকে ভবিষ্যতে লাখপতি বানাতে পারে। আজই প্ল্যান করুন। কালই মার্কেটে যান। লোকে কী বলবে এই চিন্তা করে বসে থাকলে জীবনটা ঐ ২০ হাজার টাকার অভাবের মধ্যেই কেটে যাবে। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না।
Comments
Post a Comment