রমজানের ৫টি প্রিমিয়াম বিজনেস আইডিয়া


ভাবছেন, রমজান মাসে আবার 'সবচেয়ে দামি' ব্যবসা কোনটা? ভাই, সত্যি কথাটা আগে শুনুন। রমজান মাস হলো রহমতের মাস, কিন্তু অর্থনীতির ভাষায়—এটা হলো পুরো বছরের 'বোনাস সিজন'। পরিসংখ্যানে দেখা গেছে, বছরের ১১ মাসে মানুষ যা খরচ করে, এই এক মাসে তার চেয়ে দ্বিগুণ খরচ করে । টাকা মানুষের পকেটে রেডি আছে, শুধু সেই টাকাটা আপনার পকেটে আনার রাস্তাটা আপনার জানা নেই। আমি জানি, আপনারা ইউটিউবে হাজারটা ভিডিও দেখেছেন। কেউ বলছে আখের রস বেচতে, কেউ বলছে পিয়াজু বেচতে । আমি আপনাকে ছোট করছি না, কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য নয় যারা রাস্তায় দাঁড়িয়ে ১০০-২০০ টাকার খুচরা ব্যবসা করতে চান। 

আজকের ভিডিওটা তাদের জন্য, যারা এই ২০২৪ সালের রমজানে এমন কিছু 'স্মার্ট' এবং 'প্রিমিয়াম' ব্যবসা করতে চান, যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। আজকের এই আঁট মিনিটে আমি আপনাদের হাতে ৫টি এমন 'ব্লু-প্রিন্ট' তুলে দেব, যেগুলোকে আমি বলি 'Ramadan Goldmine'। এর মধ্যে ৫ নাম্বার আইডিয়াটা এতটাই ইউনিক এবং লাভজনক যে, এটা শোনার পর আপনি আফসোস করবেন কেন এই বুদ্ধিটা আগে আপনার মাথায় আসেনি। আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদের জুস বা সাধারণ আতরের কথা বলেছিলাম, কিন্তু আজ আমরা গেমটা চেঞ্জ করে দেব। আজ কথা হবে হাই-মার্জিন, হাই-প্রফিট এবং স্মার্ট ব্র্যান্ডিং নিয়ে। ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ আজকের এই ভিডিওটা কোনো বিনোদন নয়, এটা আপনার আগামী ৩০ দিনের ব্যাংক ব্যালেন্স বদলে দেওয়ার মাস্টারপ্ল্যান। চলুন, ভল্ট খুলে দেওয়া যাক।

আইডিয়াতে যাওয়ার আগে ব্রেনটাকে একটু ওয়াশ করা দরকার। দেখুন, ব্যবসা মানে শুধু পণ্য কেনা আর বেচা নয়। ব্যবসা মানে হলো 'সমস্যার সমাধান'। রমজানে মানুষের সবচেয়ে বড় সমস্যা কী জানেন? নাম্বার ১. সময়ের অভাব। নাম্বার ২. ভেজালমুক্ত প্রিমিয়াম জিনিসের অভাব। নাম্বার ৩. স্ট্যাটাস মেইনটেইন করা। আপনি যদি ফুটপাতে দাঁড়িয়ে সাধারণ ছোলা-মুড়ি বিক্রি করেন, আপনি দিনে ৫০০ টাকা লাভ করবেন। কিন্তু আপনি যদি সেই একই ছোলা-মুড়িকে 'হাইজেনিক ইফতার বক্স' হিসেবে কোনো কর্পোরেট অফিসে সাপ্লাই দেন, আপনি দিনে ৫০০০ টাকা লাভ করবেন । পণ্য এক, কিন্তু মেথড আলাদা। এটাকে বলে 'ভ্যালু এডিশন'। আজকের ৫টি ব্যবসায় আপনার পকেটে লাখ টাকা থাকার দরকার নেই। আপনার যেটা দরকার, সেটা হলো 'কলিজা' এবং 'বুদ্ধি' । আমি ধরে নিচ্ছি আপনার হাতে ১০ থেকে ২০ হাজার টাকা আছে। এই টাকাকেই আমরা এই মাসে ১ লাখে কনভার্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খাতা-কলম রেডি তো? চলুন প্রথম বিজনেসে যাই। 

আমার আগের ভিডিওতে আমি আপনাদের 'অর্গানিক জুস বার' এর কথা বলেছিলাম, যেখানে আপনি রাস্তায় দাঁড়িয়ে জুস বানাবেন । কিন্তু আজ আমি আপনাদের দিচ্ছি এর আপডেট ভার্সন যাকে আমি বলছি 'লিকুইড গোল্ড ২.০'। রমজানে ইফতারের আগে সবাই ঠান্ডা শরবত চায়। কিন্তু প্রতিদিন বাজার থেকে ফল কিনে, কেটে, ব্লেন্ড করে জুস বানানোর সময় এবং ধৈর্য শহরের ব্যস্ত মানুষের নেই। আবার বাজারের কেমিক্যালযুক্ত 'ট্যাং' বা রঙিন শরবত এখন স্বাস্থ্যসচেতন মানুষ খেতে চায় না । আপনি বিক্রি করবেন 'হোমমেড ফ্রুট স্কোয়াশ' বা 'কনসেনট্রেটেড সিরাপ'। এটা জুস নয়। 

এটা ফলের ঘন রস, যা চিনি এবং সামান্য প্রিজারভেটিভ (যেমন সোডিয়াম বেনজোয়েট যা অনুমোদিত) দিয়ে জ্বাল দিয়ে তৈরি করা হয়। কাস্টমার শুধু ২ চামচ স্কোয়াশ গ্লাসে দেবে, পানি মেশাবে ব্যাস, ১০ সেকেন্ডে পিওর জুস রেডি! এখন পাইকারি বাজারে কমলা, আনারস, বা কাঁচা আম সস্তায় পাওয়া যায়। আপনি ১০ হাজার টাকার ফল কিনুন। প্রসেসিং: ইউটিউবে হাজারটা ভিডিও আছে 'How to make Fruit Squash'। এটা বানাতে আহামরি কোনো মেশিন লাগে না। শুধু চুলা, চিনি আর বোতল। প্যাকেজিং: এটাই আসল খেলা। চকবাজার থেকে সুন্দর কাঁচের বোতল কিনুন। ক্যানভা দিয়ে একটা রয়্যাল গোল্ডেন কালারের লেভেল ডিজাইন করুন। নাম দিন 'শাহী শরবত' বা 'পিওর রিফ্রেশমেন্ট'। মার্কেটিং: আপনি এটা রাস্তায় গ্লাসে করে বেচবেন না। আপনি টার্গেট করবেন এলাকার বড় বড় মুদি দোকান, সুপারশপ অথবা অনলাইনে। ফেসবুকে বিজ্ঞাপন দিন 'সারাদিন রোজার পর কেমিক্যাল নয়, পরিবারের কলিজা ঠান্ডা করুন হোমমেড অরেঞ্জ স্কোয়াশ দিয়ে'। ১ কেজি চিনি আর ১ কেজি কমলা দিয়ে আপনি প্রায় ৩-৪ বোতল স্কোয়াশ বানাতে পারবেন। এক বোতল ৫০০ এমএল স্কোয়াশ আপনি অনায়াসেই ৩৫০-৪০০ টাকায় বিক্রি করতে পারবেন, যেখানে আপনার খরচ হবে সর্বোচ্চ ১২০-১৫০ টাকা। মানে প্রতি বোতলে ২০০+ টাকা লাভ! এটা নষ্ট হবে না, ফ্রিজে ২-৩ মাস ভালো থাকবে। জুসের মতো পচে যাওয়ার ভয় নেই । এবার আসি একটু বড় খেলায়। আমি জানি আপনারা ইফতার বিক্রির কথা শুনেছেন। রাস্তার মোড়ে ভাজাপোড়া বা বিরিয়ানি বিক্রি । কিন্তু ওটা হলো 'Hard Work', আমি আপনাদের শেখাব 'Smart Work'।

রমজান মাসে ব্যাংক, বীমা, কর্পোরেট অফিস বা বড় শোরুমগুলোতে প্রতিদিন ইফতারের আয়োজন হয়। তাদের সমস্যা হলো, পিয়ন দিয়ে বাইরে থেকে ইফতার আনালে মান ভালো হয় না, আবার রোজ রোজ হোটেলের খাবার খেয়ে পেটের বারোটা বাজে। 'কর্পোরেট ইফতার বক্স সাবস্ক্রিপশন'। আপনি খুচরা কাস্টমারের পেছনে দৌড়াবেন না। আপনি আপনার এলাকার ৫টি অফিসের ম্যানেজারের সাথে দেখা করবেন রমজানের ২-৩ দিন আগে। 'স্যার, পুরো রমজান মাসে আপনার অফিসের ১০ জন স্টাফের জন্য আমি হোমমেড, স্বাস্থ্যকর এবং ভিন্ন ভিন্ন মেনুর ইফতার পৌঁছে দেব। তেল কম, স্বাদ বেশি।' একদিন খিচুড়ি-চিকেন, একদিন ফ্রাইড রাইস, একদিন ট্র্যাডিশনাল ছোলা-মুড়ি-কাবাব। প্যাকেজিং: ফয়েল কন্টেইনারে সুন্দর করে প্যাক করা। ধরুন, একটি অফিসের ১০ জন স্টাফ। প্রতি প্লেট ১৫০ টাকা। ১০ জন ১৫০০ টাকা প্রতিদিন। ৫টি অফিস ধরলে প্রতিদিন ৭৫০০ টাকার সেল। যদি ৩০% লাভ থাকে, দিনে ২২৫০ টাকা লাভ। মাসে সেটা ৬৭,০০০ টাকা! আপনার কোনো দোকান ভাড়া লাগছে না, রাস্তায় দাঁড়াতে হচ্ছে না। শুধু সকালে রান্না করবেন, আসরের সময় ডেলিভারি দেবেন । এটা হলো নিশ্চিত আয়ের উৎস, কারণ কাস্টমার আগেই ফিক্সড হয়ে আছে । ভিডিওর শুরুতে থাম্বনেইলে 'দামি ব্যবসা' দেখেছেন। দামি ব্যবসা মানেই কিন্তু বেশি পুঁজি নয়, এর মানে হলো 'দামি প্রেজেন্টেশন'। রমজান মাসে এবং ঈদে মানুষ একে অপরকে গিফট দেয়। আগে মানুষ মিষ্টি বা জিলাপি নিয়ে যেত। এখন ট্রেন্ড বদলেছে। এখন মানুষ চায় 'এস্থেটিক' এবং 'ইসলামিক' কিছু উপহার দিতে।  কাস্টমাইজড 'রামাদান বা ঈদ হ্যাম্পার'। আগে আমি বলেছিলাম শুধু খেজুর আর মধুর কথা । এবার আমরা সেটাকে লেভেল আপ করব।

বক্সে যা থাকবে: একটি প্রিমিয়াম জায়নামাজ, ভেলভেট বা টার্কিশ স্টাইল, একটি ভালো মানের তসবিহ, ক্রিস্টাল বা কাঠের। ১০০ গ্রাম প্রিমিয়াম আজওয়া খেজুর। একটি ছোট আতরের শিশি রোল অন।  এবং একটি সুন্দর বুকলেট 'রমজানের আমল'। জায়নামাজ পাইকারি কিনলে ২৫০-৩০০ টাকা। তসবিহ ৫০ টাকা। খেজুর ও আতর মিলে ১৫০ টাকা। বক্স এবং রিবন ৫০ টাকা। মোট খরচ: ৫০০-৬০০ টাকা। এই বক্সটা যখন আপনি সুন্দর করে সাজিয়ে, একটা রিবন বেঁধে ইনস্টাগ্রামে ছবি দেবেন, এটার দাম হয়ে যাবে ১২০০ থেকে ১৫০০ টাকা। মানুষ এটা কিনবে তার শ্বশুরবাড়ি পাঠানোর জন্য, বা বসকে গিফট করার জন্য। আপনি কর্পোরেট গিফট হিসেবেও এটা পিচ করতে পারেন। অনেক কোম্পানি তাদের ক্লায়েন্টদের গিফট দেয়। যদি একটা কোম্পানি থেকে ৫০টা বক্সের অর্ডার পান, এক ডিল-এ আপনার ২০-৩০ হাজার টাকা লাভ। আপনাকে শুধু স্যাম্পল নিয়ে বিভিন্ন অফিসে নক করতে হবে। অনেকেই আছেন যারা বলছেন, 'ভাই আমার তো ১০ হাজার টাকাও নেই। আমি স্টুডেন্ট, আমি কী করব?' আপনাদের জন্য এই ৪ নাম্বার আইডিয়া। এখানে পুঁজি শূন্য, কিন্তু স্কিল লাগবে। 'রমজান সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট'। রমজান মাসে ছোট-বড় সব কাপড় বিক্রেতা, খাবারের দোকান, টেইলার্স সবাই চায় তাদের বিক্রি বাড়াতে। সবাই চায় ফেসবুকে সুন্দর একটা পোস্টার দিতে বা একটা ভিডিও বুস্ট করতে। কিন্তু তাদের ডিজাইন করার সময় নেই বা স্কিল নেই । আপনি ক্যানভা, বা ক্যাপকাট দিয়ে মোবাইলেই সুন্দর পোস্টার বা রিলস বানাতে পারেন। আপনি আপনার এলাকার ১০ জন ব্যবসায়ীর কাছে যান, যেমন: পাঞ্জাবীর দোকান, বোরকার দোকান, রেস্টুরেন্ট। 

তাদের বলুন, 'ভাই, পুরো রমজান মাসে আমি আপনার ফেইসবুক পেজ সাজিয়ে দেব। প্রতিদিন ১টা করে ডিজাইন দেব। বিনিময়ে আমাকে মাসে মাত্র ৩০০০ টাকা দেবেন।' ১০ জন ক্লায়েন্ট ৩০,০০০ টাকা। আপনার কাজ কী? ঘরে বসে ফ্যানের বাতাসে মোবাইল দিয়ে ডিজাইন করা। এটা সম্পূর্ণ হালাল এবং স্মার্ট ইনকাম। আর যদি আপনি ভিডিও এডিটিং পারেন, তাহলে তো কথাই নেই। এখন সব ব্র্যান্ড টিকটক আর রিলস চায়। এই সুযোগ হাতছাড়া করবেন না।এখন আসছি সেই ৫ নাম্বার আইডিয়ায়, যেটা থাম্বনেইলের আসল রহস্য। এটা একটু সাহসের ব্যাপার, কিন্তু যদি করতে পারেন, এই ঈদে আপনি লালে লাল হয়ে যাবেন। 'প্রিমিয়াম আতর ব্লেন্ডিং এবং কাস্টমাইজড সুগন্ধি'। আমি জানি আমি আগে আতরের কথা বলেছি । কিন্তু সেটা ছিল অন্যের বানানো আতর কিনে বেচা। এটা সেই লেভেলের না। বিশ্বের নামিদামি ব্র্যান্ডগুলো পারফিউম বিক্রি করে হাজার হাজার টাকায়। আপনি করবেন 'কাস্টম ব্লেন্ডিং'। প্রসেস: মিটফোর্ড বা চকবাজারের বড় ইম্পোর্টারদের কাছ থেকে ৩-৪ পদের ভালো কোয়ালিটির আতর বা পারফিউম অয়েল কিনুন, যেমন: হোয়াইট উদ, তায়েফি গোলাপ, স্যান্ডালউড। এরপর আপনি নিজেই এগুলো মিক্স করে একটি নতুন ফ্লেভার তৈরি করুন। আপনি অনলাইনে বা অফলাইনে কাস্টমারকে বলবেন, 'আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আমরা সুগন্ধি বানিয়ে দিই।' আপনি ছোট ৩ এমএল বা ৬ এমএল-এর প্রিমিয়াম ক্রিস্টাল বোতল কিনবেন। সাধারণ রোল-অন নয়। বোতলটা একটা ছোট ভেলভেট বক্সে ভরবেন। কেন এটা দামি ব্যবসা? সাধারণত ৩ এমএল আতর বিক্রি হয় ৫০-১০০ টাকায়। কিন্তু যখন আপনি বলবেন 'হ্যান্ড ব্লেন্ডেড, রয়্যাল এডিশন' এবং প্যাকেজিংটা হবে রাজকীয় ওই ৩ এমএল আতর মানুষ ৫০০-৭০০ টাকায় কিনবে। 

কারণ মানুষ ঈদে নিজেকে স্পেশাল মনে করতে চায়। বাংলাদেশে আতরের ব্যবসা করে ৪০০০ কোটি টাকার বাড়ি বানানোর নজির আছে, তাই এই সেক্টরটাকে ছোট মনে করবেন না। মার্কেটিং করবেন 'সুন্নাহ' এবং 'লাক্সারি' এই দুই শব্দের কম্বিনেশনে। টার্গেট অডিয়েন্স হলো উচ্চ-মধ্যবিত্ত, যারা পাঞ্জাবীর সাথে একটা দামী আতর ব্যবহার করতে চায়। আইডিয়া তো পেলেন, কিন্তু বেচবেন কীভাবে? মনে রাখবেন, রমজানে মার্কেটিংয়ের সময়জ্ঞান খুব জরুরি। আপনার পোস্ট বা অফারগুলো দুপুর ২টায় দেবেন না। মানুষ তখন ক্ষুধার্থ ও ক্লান্ত থাকে। পোস্ট করার সেরা সময় হলো ইফতারের ঠিক আগে যখন মানুষ মোবাইল হাতে বসে থাকে অথবা সেহরির পর। পণ্যের ছবি দেবেন না, গল্পের ছবি দিন। আতর বেচছেন? শুধু বোতলের ছবি না দিয়ে, বাবা-ছেলের একসাথে নামাজে যাওয়ার ছবি দিন। ক্যাপশনে লিখুন 'এই ঈদে বাবার জন্য সেরা উপহার'। বাঙালি 'ফ্রি' শব্দটা ভালোবাসে। '৩টা কিনলে ডেলিভারি ফ্রি, এই অফার ম্যাজিকের মতো কাজ করে। বন্ধুরা, আমি আপনাদের ৫টি সলিড, হাই-প্রফিট এবং স্মার্ট বিজনেস আইডিয়া দিলাম। ১. হোমমেড প্রিমিয়াম স্কোয়াশ জুসের আপডেট। ২. কর্পোরেট ইফতার সাবস্ক্রিপশন ক্যাটারিংয়ের আপডেট। ৩. ইসলামিক লাইফস্টাইল বক্স গিফটের আপডেট। ৪. সোশ্যাল মিডিয়া সার্ভিস, বিনা পুঁজির ব্যবসা। ৫. কাস্টম আতর ব্লেন্ডিং, সবচেয়ে দামি ব্র্যান্ডিং। এখন সিদ্ধান্ত আপনার। এই রমজানে আপনি কি শুধু খরচ করবেন, নাকি অন্যের পকেটের টাকা হালাল উপায়ে নিজের পকেটে আনবেন? ২০ বা ৩০ হাজার টাকা খুব বড় অঙ্ক নয়, কিন্তু সঠিক জায়গায় খাটালে এটাই আপনার ভাগ্য বদলে দিতে পারে।

আজই প্ল্যান করুন। কালই মার্কেটে যান। লোকে কী বলবে এই চিন্তা করে বসে থাকলে জীবনটা ওই অভাবের মধ্যেই কেটে যাবে । আপনার যদি এই আইডিয়াগুলোর কোনো একটির বিস্তারিত সোর্সিং ভিডিও বা সাপ্লায়ারের নম্বর লাগে, তাহলে কমেন্টে লিখুন 'আমি বিজনেস করতে চাই'। আমি কথা দিচ্ছি, আপনাদের রেসপন্স ভালো পেলে আমি সরাসরি মার্কেট থেকে ভিডিও করে দেখাব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে শুধু চাকরির পেছনে দৌড়াচ্ছে। দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ!

Comments